Site icon changetv.press

তালেবান সরকারের ক্ষমতা শিগগিরই জানতে পারবে ভারত

তালেবানের এক শীর্ষ নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শিগগিরই জানতে পারবে।

তালেবানের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকারের স্থায়ীত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেহ প্রকাশ করলে তার জবাবে শাহাবুদ্দিন দিলওয়ার এ কথা বলেছেন। খবর দ্যা ডনের।

সপ্তাহখানেক আগে নরেন্দ্র মোদি বলেছিলেন, সন্ত্রাসের ওপর ভিত্তি করে একটি সাম্রাজ্য হয়তো কিছু সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে, তবে তার অস্তিত্ব কখনো স্থায়ী হতে পারে না। গত ২০ আগস্ট নরেন্দ্র মোদি এক টুইটার পোস্টে একথা বলেছিলেন।

রেডিও পাকিস্তানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বৃহস্পতিবার শাহাবুদ্দিন দিলওয়ার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে।

একইসঙ্গে তিনি বলেন, শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে তালেবান সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়।

পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, আফগানিস্তানের প্রতিবেশী বন্ধুপ্রতীম দেশ হলো পাকিস্তান। আফগানিস্তানের ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ায় তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানান।

(0)

Exit mobile version