Site icon changetv.press

তালেবানের পতাকা উড়ছে পাকিস্তানে

আফগানিস্তানের সশস্ত্রগোষ্ঠী তালেবানের প্রতিনিধিত্বকারী পতাকা উড়তে দেখা গেছে তাদের সীমান্তবর্তী দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মাদ্রাসায়। আজ শনিবার এ খবর জানায় পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

ইসলামাবাদের সরকারি ও পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ডন জানায়, আফগানিস্তান দখলে নেওয়ার পর তালেবান দেশটির নাম দিয়েছে ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’। তাদের পতাকা দেখা গেছে পাকিস্তানের জামিয়া হাফসা মাদ্রাসার ছাদে।

ওই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে রয়েছে। শনিবার জোহরের নামাজের পর মাদ্রাসার ছাদে পতাকাগুলো দেখা যায়। পরে সেটি পুলিশকে জানানো হয়। এরপর প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা মাদ্রাসাটিতে যান। তারা সেখানকার কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেন। আজ আসরের নামাজের আগেই পতাকাগুলো নামিয়ে ফেলা হয়।

ইসলামাবাদের এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, মাদ্রাসা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওই তদারকিতে যাওয়া কর্মকর্তাদেরকে জানিয়েছেন, পতাকা উত্তোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে তদন্ত করার পর জানা গেছে, পতাকাগুলো উড়িয়েছিল মাদ্রাসার কিছু ছাত্র।

(0)

Exit mobile version