Site icon changetv.press

তামিল সিনেমায় আল্লাহকে অবমাননার অভিযোগ

তামিল সিনেমা ইয়াজামানা। আজ থেকে বছর খানেক আগে মুক্তি পেয়েছিল শুধুমাত্র তামিল ভাষাতেই। কিন্তু মূল রেজুলেশনের সিনেমাটি ইউটিউবে এখন আর দেখা যায়না।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামিল হিরো দর্শন। নায়িকা চরিত্রে রাসমিকা। একটি সিন্ডিকেট ব্যবসায়ীর চক্রান্তকে পরাজিত করে সাধারণ মানুষের ন্যায্য অধিকার এবং সঠিক দামে সবার মাঝে সয়াবিন তেল পৌঁছানোর কঠিন এক লড়াইয়ের গল্পটা অন্যরকমই ছিলো।

তামিল ভাষাতেই আর এক জনপ্রিয় গায়ক বিজয় প্রকাশের কণ্ঠে একটি গানের কয়েক লাইন ব্যবহৃত হয়েছে ইয়াজামানার শুরুর দিকে। অর্থাৎ ১৫ মিনিট ৫০ সেকেন্ডে রাসমিকার অভিনয়ে ওই গানের তালে নাচ প্রদর্শিত হয়।

 

কিন্তু যখন সেই ইয়াজামানা সিনেমাটি হিন্দি ডাবিংয়ে রিলিজ পায় তখন সেই একই জায়গায় মূল গানের কথা পরিবর্তন এনে আল্লাহু আল্লাহু শব্দযোগে পুরোটাই ভিন্নদিকে নিয়ে যাওয়া হয়।

স্টুডিও টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে একাধিকবার মুভিটি রিলিজ দিলেও বারবার রিমুভ করতে হয়েছে। মুহুর্তেই লাখ লাখ ভিউ ছাড়িয়ে গেলেও অসংখ্য ধর্মভীরু মানুষের সিনেমাটির বিরুদ্ধে মন্তব্য আসতে থাকে।

 

 

আপত্তিকর ওই অশ্লীল নাচের সঙ্গে আল্লাহর নাম ব্যবহার নিয়ে প্রশ্ন উঠে। প্রশ্ন উঠেছে, মূল গানটি রাখলে কোনো ক্ষতি হতো কিনা কিংবা আর কোন গান কি ছিলোনা? আর আল্লাহ নামের সময় অশ্লীল ভঙ্গি করার অর্থ কি ?

 

 

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে একদিকে মানুষ যেমন আতঙ্কিত হয়ে ঘরবন্দী, ঠিক এমন সময়ে ভারতে আল্লাহ নাম ব্যবহার করে অশ্লীল নাচ প্রদর্শনের পুরনো মুভি ইয়াজামানা নতুন করে হিন্দি ডাবিংয়ে রিলিজের কারণে তুমুল সমালোচনা শুরু হয়েছে খোদ ভারতেই।

(31)

Exit mobile version