Site icon changetv.press

তামিম ইকবালের পরিবারও করোনায় আক্রান্ত

করোনার থাবা থেকে রক্ষা পাচ্ছেন না এবার ক্রিকেটারদের পরিবারও। গতকাল রাতেই জানা গিয়েছিল তামিম ইকবালের বড় ভাই, জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার জানা গেলো, তামিম ইকবালের মা’সহ তার পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

গণমাধ্যমকে বিষয়টা নিশ্চিত করেছেন তামিম ইকবাল নিজে। তবে তামিম ইকবাল নিজে আক্রান্ত নন এখনও।

যদিও, গতাল রাতেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, তামিম নিজে করোনা আক্রান্ত হয়েছেন। খবরের সত্যতা খুঁজতে গিয়ে জানা গেলো, তামিম নন। তার পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হয়েছেন। সবার আগে তার বড় ভাই নাফিস ইকবাল আক্রান্ত হন।

এরপর করোনা টেস্ট করে জানা গেলো তার স্ত্রী এবং সন্তানও আক্রান্ত। সর্বশেষ জানা গেলো, তামিমের মা নুসরাত ইকবালও করোনা আক্রান্ত হয়েছেন। অন্য একটি সূত্রে জানা গেছে, নাফিসের দুই সন্তান এবং বাড়ির কাজের মেয়ে করোনা আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে করোনা ভাইরাসের তাণ্ডব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জনকে আর্থিক সহযোগিতাসহ নানাভাবে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। একই সঙ্গে দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের নিয়ে ফেসবুক লাইভ আয়োজন করে সাড়া ফেলে দেন। এবার তার পরিবারেই থাবা বসিয়ে দিল প্রাণঘাতি ভাইরাস করোনা।

(0)

Exit mobile version