Site icon changetv.press

তাবলীগ করোনা ছড়িয়েছে,মাওলানা সাদ’র বিরুদ্ধে মামলা

ভারতের রাজধানী দিল্লির একটি মসজিদে তাবলীগ জামাতের সমাবেশ থেকে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। তাবলীগ-জামাতের ওই সমাবেশে যোগ দেয়া বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

তাই দিল্লির নিজামুদ্দিন দরগায় অনুষ্ঠান আয়োজন করার জন্য মাওলানা সাদ ও অন্য উদ্যোক্তাদের বিরুদ্ধে ১৮৯৭ সালের এপিডেমিক ডিজিজ অ্যাক্ট, ১৮৯৭ ও ভারতীয় দণ্ডবিধির অন্য ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, আসাম থেকে দিল্লির নিজামুদ্দিনে আয়োজিত অনুষ্ঠানে যাওয়া ৪৫৬ জন মানুষকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই ব্যক্তিদের শারীরিক পরীক্ষারও নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গেছে, মারকাজ নিজামুদ্দিন নামে পরিচিত ওই মসজিদটি তাবলীগ জামাতের সাদপন্থীদের কেন্দ্রীয় দপ্তর হিসেবে পরিচিত। এখানেই প্রতিবছর এই আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

(67)

Exit mobile version