Site icon changetv.press

তথ্যমন্ত্রীর কাছ থেকে ১লক্ষ টাকা পেলেন অরণ্য পলাশ

সম্প্রতি ‘গন্তব্য’ নামে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম নিয়ে একটি ছবি নির্মান করতে গিয়ে নির্মাতা অরণ্য পলাশ নিঃস্ব হয়ে একটি হোটেলে কাজ করলে সেটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আজ সেই অরণ্য পলাশকে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ১লক্ষ টাকা সহযোগিতা করেছেন তথ্য মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষে।

সে সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মিজান-উল-আলম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ‘গন্তব্য’ চলচ্চিত্রের প্রযোজক এলিনা শাম্মীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি নিজে যখন বিদেশে পড়াশোনা করতাম, তখন আমি হোটেল-রেস্তোরাঁয় কাজ করতাম। অর্থাৎ আমি নিজেও টি-বয়ের কাজ করতাম, সেখানে টি-বয় বলে না, ওয়েটার বলে। এটি বলতে আমার কোনো দ্বিধা নেই যে, আমি সেই কাজ করতাম। একদিন-দু’দিন নয়, আমি বিদেশে অনেকদিন ছিলাম মাস্টার্স ও ডক্টরেট করার জন্য। সেখানে অনেক দিন কাজ করেছি, মাসের পর মাস। কোনো কাজই অসম্মানের নয়।’

তবে জানা যায়, তথ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে এই সহযোগিতা করেছেন। তিনি জানান, ছবি নির্মান করতে গিয়ে অরণ্য পলাশের যে ব্যায় হয়েছে সে বিষয়ে তথ্য মন্ত্রনালয়ে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে যাতে করে তার এই ঘাটতি পুরন হয়।

(17)

Exit mobile version