Site icon changetv.press

ঢালিউড ও টালিউডের পর নুসরাত এবার বলিউডে

ঢালিউড ও টালিউড ছাপিয়ে বলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। সব ঠিকঠাক থাকলে শিগগিরই হিন্দি সিনেমায় দেখা যাবে তাকে।

যদিও এমন গুঞ্জন এর আগেও শোনা গিয়েছিল। সে সময় ঘোষণা এসেছিলো বলিউডের আলোচিত অভিনেতা ইমরান হাশমির বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। তবে পরে সে ঘোষণা আর সত্যতে রূপ নেয়নি। এবার চমক দেখাতে চলেছেন বলে আভাস পাওয়া গেছে নুসরাত ফারিয়ার কাছ থেকেই।

মঙ্গলবার এক গণমাধ্যমকে নুসরাত বলেন, হ্যা, এমনই একটা অফার পেয়ে মুম্বাই গিয়েছিলাম। সেখান থেকে প্রাথমিক কাজগুলো সেরে আজই ফিরেছি দেশে। এখন শুধু অপেক্ষায় থাকা। বলেন, বললেই তো আর অভিনয় শুরু হয়ে যায় না। নিয়ম অনুযায়ী সেখানে একটি সিনেমার লুক টেস্ট দিয়ে এসেছি। দেখা যাক কী হয়। কোন সিনেমার জন্য আর বলিউড কোন হিরোর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন প্রশ্নে তিনি বলেন, এখনও কিছু চূড়ান্ত হয়নি। তাই এ নিয়ে এখনই বলতে চাই না।

(27)

Exit mobile version