Site icon changetv.press

ঢাবির সভাপতি-সম্পাদককে গ্রেফতার না করলে আন্দোলনের হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা ।

গত রোববার (২২ ডিসেম্বর) ডাকসু ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন ছাত্রকে ডাকসু ভবনে নির্মমভাবে পেটানোর ঘটনায় গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন এ কথা জানান। এর আগে গতকাল রাজু ভাস্কর্যের সমাবেশ থেকে বেশ কয়েকটি দাবি ‍তুলে ধরেন রাশেদ খাঁনেরা । দাবিতে বলা হয় ,

১. হামলার দায়ভার নিয়ে ঢাবি প্রক্টরকে পদত্যাগ করতে হবে। ২. গায়েব হওয়া সিসি টিভি ফুটেজ সংগ্রহ করতে হবে ৩. হামলাকারীদের গ্রেফতার ও বহিষ্কার করতে হবে। ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিচার করতে হবে  ৫. যদি নিরপেক্ষ বিচার করা না হয় তাহলে সারা দেশের ছাত্রদের নিয়ে কঠোর আন্দোলনে নামতে আমরা বাধ্য হবো ।

(124)

Exit mobile version