Site icon changetv.press

ঢাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ।

আজ ভোরে রাকিবুল ইসলাম রাকিবকে আহ্বায়ক ও মোঃ আমানউল্লাহ আমানকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হলো সংগঠনের পক্ষ থেকে। নতুন আহ্বায়ক রাকিব পদার্থ বিজ্ঞান বিভাগের ২০০৬-২০০৭ সেশনের শিক্ষার্থী আর ২০০৯-২০১০ সেশনের শিক্ষার্থী আমান বর্তমানে জাপান স্টাডিজের ছাত্র।

(4)

Exit mobile version