Site icon changetv.press

ঢাবিতে ককটেল বিস্ফোরণ থামছেইনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।

আজ সকাল ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছাত্রদলের কর্মসূচি চলার সময় দুই দফা ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এ জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন ছাত্রদলের নেতারা। আর অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলছে, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল ১১টার দিকে মিছিল বের সংগঠনটির নেতাকর্মীরা। মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়ে কলা ভবনের পেছনের গেইট অতিক্রম করার সময় ডাকসু ভবনের পাশে দুইটি ককটেল বিস্ফোরিত হয়। পরে মিছিল শেষ করে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে ছাত্রদল। সে সময় তাদের সমাবেশ স্থলের পাশেই আরেকটি ককটেলের বিস্ফোরণ হয়।

(14)

Exit mobile version