Site icon changetv.press

ঢাকায় আজ থেকে ৩ রোডে রিক্সা চলাচল বন্ধ

সিটি কর্পোরেশনের পূর্ব ঘোষনা অনুযায়ী রোববার থেকে রাজধানীর তিন রোডে রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । ঘোষণা অনুযায়ী গাবতলী থেকে আজিমপুর, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে এখন থেকে আর রিকশা চলবে না। বিকল্প ব্যবস্থা না করে রিক্সা বন্ধ করায় অসন্তোষ প্রকাশ করেছে যাত্রীরা। আবার সাধুবাদ জানিয়েছেন অনেকে। অন্যদিকে সিটি কর্পোরেশনের এমন পদক্ষেপে রিক্সা চালকরা ক্ষোভ প্রকাশ করে আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন।

তবে পুলিশ বলছে, মহাসড়ক থেকে রিক্সা সরালে চালকদের জীবন যাত্রায় কোন প্রভাব পড়বে না।

(27)

Exit mobile version