Site icon changetv.press

ঢাকার তেজগাঁওয়ে ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ

সোমবার বিকেল ৫টার দিকে পুলিশের তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে ডিএমপির ম্যাজিস্ট্রেটও রয়েছেন। এখনো অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে রবিবার মতিঝিলে একসঙ্গে চার ক্লাবে অভিযান চালায় পুলিশ। ক্লাবগুলো হলো- মোহামেডান, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ও ভিক্টোরিয়া।

এসব ক্লাব থেকে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম, তাস, কার্ড উদ্ধার করা হয়। এছাড়া টাকা, মদ, সিসা, ওয়্যারলেস সেট ও বিভিন্ন ধরনের ছোড়া জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

(2)

Exit mobile version