Site icon changetv.press

ড. কামাল ভাড়া খাটার ব্যবসা করছেন: মোহাম্মদ নাসিম

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেশ কিছুদিন ধরে উনি ভাড়া খাটার ব্যবসা করছেন ।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্যের কড়া সমালোচনা করেন নাসিম ।

বলেন, উনি (ড. কামাল) তো নিজেই দাঁড়াতে পারেন না, কীভাবে লাথি মেরে সরকার ফেলে দেবেন । ওনাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম, আওয়ামী লীগ ওনাকে প্রেসিডেন্ট পদে ভোট করার সুযোগ দিয়েছিল । ‌‌‌তিনি বেশ কিছুদিন ধরে উনি ভাড়া খাটার ব্যবসা করছেন । তাই ওনাকে আর কেউ শ্রদ্ধা করেন না ।

(17)

Exit mobile version