Site icon changetv.press

ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা আছে কি ?

হোয়াইট হাউসে যাওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন বাইডেন। তারা পেয়েছেন ২৬৪টি ভোট। আর ২১৪টি পেয়েছেন রিপাবলিকানরা।

জাতীয় পর্যায়ে নয়, বরং রাজ্য পর্যায়ে ভোট দিয়ে মার্কিনরা প্রতিনিধি নির্বাচন করেন। জনসংখ্যার ওপর ভিত্তি করে রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট নির্ধারণ করা হয়। ৫০টি রাজ্যে মোট ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮টি।

ক্ষমতায় থাকার জন্য ট্রাম্পকে অবশ্যই জর্জিয়া (ইলেকটোরাল কলেজ ভোট ১৬), নর্থ ক্যারোলিনা (ইলেকটোরাল কলেজ ভোট ১৫), পেনসিলভানিয়ায় (ইলেকটোরাল ভোট ২০) জয়ী হতে হবে।

পাশাপাশি ক্ষমতায় থাকার জন্য অ্যারিজোনা (ইলেকটোরাল কলেজ ভোট ১১) এবং নেভাদার (ইলেকটোরাল কলেজ ভোট ৬) মধ্যে যে কোনো একটিতে জয় পেতে হবে।
ট্রাম্প নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়ায় এগিয়ে আছেন। নেভাদায় অধিকাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে অল্প ব্যবধানে অবস্থান করছেন ট্রাম্প-বাইডেন।

ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রত্যাশা তারা এখনো অ্যারিজোনায় জয়ী হতে পারবে। এ রাজ্যের ৯০ শর্তাশ ভোট গণনা শেষ হয়েছে। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, রাজ্যটিতে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন ডেমোক্র্যাটরা।

তবে রাজ্যের গভর্নর ডৌগ ডুসে জানিয়েছেন, গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত রাজ্যের ভোটের ফলাফল ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হচ্ছে।

তিনি বলেন, এখনো কয়েক হাজার ভোট গণনা বাকি। যা খুবই গুরুত্বপূর্ণ। কাউকে বিজয়ী ঘোষণার আগে অবশ্যই ভোট গণণা শেষ না হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপক্ষো করতে হবে। তার এমন বিবৃতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনকে প্রশ্নবিদ্ধ করেছে। এর আগে ফক্স জানায় অ্যারিজোনায় বাইডেন জয়ী হয়েছেন।

(0)

Exit mobile version