Site icon changetv.press

ডেঙ্গু জ্বরে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র

প্রায় এক সপ্তাহ ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডেই অবশেষে মারা গেলেন ফিরোজ কবির।
ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ফিরোজ কবিরের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়,গত সপ্তাহে ফিরোজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি ছিল। গতকাল সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ফিরোজ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে।

(13)

Exit mobile version