Site icon changetv.press

ডেঙ্গুর বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত থাকবে : কাদের

শুধু বাংলাদেশে নয়, এশিয়ার অনেক দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু বিস্তার না ঠেকানো পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি অব্যাহত থাকবে।

শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, এডিস মশার বিরুদ্ধে এবং ভয়াবহ, প্রাণঘাতী ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে। দুটি সিটি করপোরেশন, স্থানীয় মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিচ্ছে।

তিনি বলেন, খুব শীঘ্রেই কার্যকর ঔষধ বাংলাদেশে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।

(3)

Exit mobile version