Site icon changetv.press

ডিসি’র সঙ্গে ভাইরাল সাধনা উধাও । সব ঘটনা জানতেন সাধনার মা

সানজিদা ইয়াসমিন সাধনা । ওএসডি হওয়া জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় সারাদেশেই এখন নিন্দিত এই নামটি। তবে গত দু দিন ধরে হদিস মিলছে না সাধনার।

এ ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেছে। স্থানীয়দের অনেকেই প্রশ্ন ছুঁড়ছেন, অভিযুক্ত ওই নারী সহকর্মী কি নিজ থেকে আত্মগোপনে গেলেন? নাকি ডিসি আহমেদ কবীরই তাকে অন্যত্র সরিয়ে রেখেছেন?

ওই নারী সহকর্মীর অবস্থান জানতে সাংবাদিকদের সঙ্গে জামালপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গতকাল ভিড় জমান উৎসুক জনতা।

তাই নিরাপত্তার খাতিরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সূত্র জানায়, রোববার নিয়মিতভাবেই কর্মক্ষেত্রে যোগদানের কথা ছিল সাধনার। তবে তাকে ডিসি অফিসে পাওয়া যায়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার জানিয়েছেন, বিনা নোটিশে কর্মক্ষেত্রে সানজিদা ইয়াসমিন সাধনা অনুপস্থিত রয়েছেন। তাকে ফোন করেও পাওয়া যায়নি।

সাধনার মা চেঞ্জ টিভি’কে জানিয়েছেন, তার মেয়ে বেড়াতে গিয়েছে। ডিসি আহমেদ কবীরের সঙ্গে যে তার মেয়ের সম্পর্ক ছিলো, তা আগে থেকেই জানতেন বলে দাবি করেন সাধনার মা। তিনি আরো, এ বিষয়ে ডিসি সাহেবও আমার সঙ্গে একাধিকবার কথা বলেছে।

আহমেদ কবীর তার মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি করেন সাধনার মা।

(205)

Exit mobile version