Site icon changetv.press

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রশংসায় চট্টগ্রাম সিটি মেয়র

‘৭৫-র ১৫ আগস্ট জাতির জনককে হত্যা চেষ্টার মাধ্যমে এই দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার মিশনে দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা ব্যাপক ভূমিকা রাখছে। ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল রেখেছেন।

বুধবার রাতে নগরীর আইডিবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন এসব কথা বলেন। আইডিবি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের চসিক কাউন্সিলর মোঃ হোসেন হিরন, কেন্দ্রীয় আইডিবি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এ কে এম আবদুল মোতালেব, জাফর আহমেদ সাদেক, প্রকৌশলী মোকলেছুর রহমান, প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ ইলিয়াস ও চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদিপ বাসক প্রমূখ।

(9)

Exit mobile version