Site icon changetv.press

ডাকসু নির্বাচন বর্জন, বিক্ষোভ ও ছাত্র ধর্মঘটের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ ছাড়া প্রায় সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তারা আগামীকাল মঙ্গলবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত সময় ছিল সকাল ৮টা থেকে বেলা দুইটা পর্যন্ত। কিন্তু কিছু হলে ভোটারদের লাইন থাকার কারণে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ভোট নেওয়া হয়েছে।

কারচুপির অভিযোগে কুয়েত মৈত্রী হলে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর ভোট শুরু হয়। রোকেয়া হলে দুই দফা ভোট বন্ধ থাকার পর বেলা তিনটায় আবারও ভোট নেওয়া শুরু হয়। ডাকসুর ২৫টি পদে এবং হল সংসদের ১৩টি পদে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলো অনিয়মের অভিযোগে ভোট শেষ হওয়ার পৌনে এক ঘণ্টা আগেই ভোট বর্জন করেছে। ছাত্রদল, বাম সংগঠন ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে।

উপাচার্য আখতারুজ্জামান অবশ্য ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে এও বলেছেন, যারা অনিয়ম করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি।

(17)

Exit mobile version