Site icon changetv.press

ট্রেনের টিকেট এখন বিকাশ অ্যাপে কেনা যাবে

এখন থেকে বিকাশ অ্যাপ দিয়ে ট্রেনের টিকেট কেনা যাবে। টিকিট কিনতে অ্যাপের টিকেট আইকন থেকে ট্রেন নির্বাচন করতে হবে। এখানে বাংলাদেশ রেলওয়ের ‘ই-টিকেটিং সার্ভিস’ স্ক্রিন আসবে। সম্প্রতি মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই স্ক্রিনে যাত্রার স্থান ও গন্তব্য, তারিখ, টিকেটের সংখ্যাসহ আরও কিছু তথ্য দিয়ে ট্রেন নির্বাচন করতে হবে।

গ্রাহকের তথ্যানুসারে সিট ‘অ্যাভেইলেবল’ থাকলে ‘পারচেজ’ অপশনে যেতে হবে। সেখানে রেলওয়েতে নিবন্ধিত ‘ইউজার আইডি’ ও ‘পাসওয়ার্ড’ দিতে হবে। এরপর বিকাশ গেটওয়ে আসবে। গেটওয়েতে বিকাশ নম্বর দিলে গ্রাহক তার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড পাবেন। ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টিকেট কেনা যাবে।

(12)

Exit mobile version