Site icon changetv.press

ট্রাম্প পুতিনের পোষা কুকুর ছানা: জো বাইডেন

ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর ছানা’ বলেছেন।

বিভিন্ন ইস্যুতে একে অপরকে ছেড়ে কথা বলেননি কেউই। ট্রাম্পের কর ফাঁকি, করোনা ভাইরাস নিয়ে উদাসীন নীতি, রাশিয়ার সঙ্গে সম্পর্ক, মিথ্যাচারিতা নিয়ে প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেন বাইডেন।

ছেড়ে কথা বলেননি রিপাবলিকান প্রার্থী ট্রাম্পও। তিনি বাইডেনকে চালাকি না করার পরামর্শ দেন। সেই সঙ্গে মাস্ক পড়া নিয়ে নাটক করতে বারণ করেন।

জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণরোধে বিধিনিষেধের কারণে বিতর্ক মঞ্চে ওঠার পর ট্রাম্প ও বাইডেন পরস্পর হাত মেলাননি।

মঞ্চে ওঠার মাত্র কয়েক মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের শূন্যস্থান থেকে শুরু করে মার্কিন স্বাস্থ্যসেবা ব্যবস্থায় করোনা ইস্যু নিয়ে বিতর্কটি ব্যক্তিগত কোন্দলে রূপ নেয়। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের প্রতি অভিযোগ ছুঁড়ে বলেন, তিনি যা কিছু বলছেন তা ডাহা মিথ্যা। সবাই জানে তিনি মিথ্যাবাদী।

ট্রাম্প জবাব দিতে টাইলে বাইডেন তাকে বলেন, ‘আপনি কি চুপ করবেন? একপর্যায়ে বলেন, এই জোকারের কাছ থেকে কোনো কথা আদায় করা শক্ত।’ এভাবেই এখন চলছে আসন্ন মার্কিন নির্বাচন ঘিরে বাকবিতন্ডার যুদ্ধ।

(0)

Exit mobile version