Site icon changetv.press

ট্রাম্পের পক্ষে ৫০ লাখ ডলার বাজি !

DES MOINES, IA-DECEMBER 11: Republican Presidential Candidate Donald Trump speaks at a Town Hall style campaign rally at the Varied Industries Building at Iowa State Fair Grounds on December 11, 2015 in Des Moines, Iowa. Recent polls continue to show Trump holding a lead in the race for the Republican nomination for President. (Photo by Steve Pope/Getty Images

রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। উৎসবমুখর পরিবেশে চলছে মার্কএই নির্বাচন।

এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পক্ষে ৫০ লাখ মার্কিন ডলার বাজি ধরেছে এক ব্রিটিশ জুয়াড়ি। ধারণা করা হচ্ছে এ যাবতকালের এটিই সবচেয়ে বড় রাজনৈতিক বাজি বা জুয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ওই জুয়ারি সাবেক ব্যাংক কর্মকর্তা। তিনি বাজি ধরতে ক্যারিবীয় দ্বীপ কুয়ারাকোর একটি বেসরকারি জুয়া প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করেছেন। বাজিতে জিতলে তিনি পাবেন এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর হারলে তাকে দিতে হবে ৫০ লাখ ডলার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রহস্যময় ওই জুয়াড়ির এই আত্মবিশ্বাসের কারণ হচ্ছে, তিনি ট্রাম্পের প্রচারণা শিবিরে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন।

জুয়াড়ি প্রতিষ্ঠানের একটি সূত্র বলেছে, এই বাজির কথা সবজায়গায় ছড়িয়ে পড়েছে এবং আমরা মনে করছি রাজনীতির ওপর ধরা এটি সর্বোচ্চ বাজির অংক।

(0)

Exit mobile version