Site icon changetv.press

ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরির কবর রচিত হবে: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপিত কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মাদ এশতায়িহ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ডিল অব দ্যা সেঞ্চুরির তীব্র নিন্দা জানিয়ে মুহাম্মাদ এশতায়িহ বলেন, এটি কোনো মধ্যস্থতাকারীর পক্ষ থেকে উত্থাপিত কোনো পরিকল্পনা নয় বরং ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপক্ষীয়য় সমঝোতা। কাজেই এটি মানতে ফিলিস্তিনিরা বাধ্য নয়।

মার্কিন প্রেসিডেন্ট গত ২৮ জানুয়ারি হোয়াইট হাউজে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উত্থাপন করেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

(14)

Exit mobile version