Site icon changetv.press

ট্রাম্পের অমানবিক আচরণে ক্ষুদ্ধ কানাডা

করোনা ভাইরাসে বিশ্বে মৃত্যু সংখ্যা বাড়ছে দিন দিন। প্রতিটি দেশের সরকারের শীর্ষ পর্যায়, যখন করোনা মোকাবিলায় নাস্তানুবাদ। আর সেই মূহুর্তে কানাডায় চিকিৎসা সামগ্রী রফতানি বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তার এমন বক্তব্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুটো।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, জরুরি চিকিৎসাসামগ্রী বন্ধ করলে কানাডা যুক্তরাষ্ট্রের এ অমানবিক আচরণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। ট্রুডো বলেন, করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের লোকজন যখন অটোয়ার চিকিৎসা সাহায্যের ওপর নির্ভরশীল, তখন কানাডার জনগণের জন্য মাস্ক ও পিপিই পাঠাতে বাধা দেয়া ওয়াশিংটনের উচিত হয়নি।

তিনি বলেন, অটোয়া প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে ওয়াশিংটন মারাত্মক ক্ষতির শিকার হবে | প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি মাস্ক ও চিকিৎসাসামগ্রী নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান থ্রিএমকে কানাডা ও লাতিন আমেরিকার দেশগুলোতে এসব সামগ্রী রফতানি করতে নিষেধ করে দিয়েছেন।

(131)

Exit mobile version