ময়মনসিংহের তারাকান্দায় সকালে ঘন কুয়াশার মধ্যে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অটোরিকশা চালকের নাম জানা গেছে। তিনি হলেন তারাকান্দা উপজেলার আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে রুবেল মিয়া (২৩)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
(3)

