Site icon changetv.press

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষনা আমিরের

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষনা মোহাম্মদ আমিরের।

পাকিস্তান ক্রিকেট দলের পেসার মোহাম্মদ আমির টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষনা দিয়েছেন। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি।

অবসরের বিষয় আমির জানান, সিদ্ধান্তটি তিনি বেশ ভেবেচিন্তেই নিয়েছেন।

২৭ বছর বয়সী এই পেসার বলেছেন, ‘টেস্টে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সম্মানের। যাই হোক, আমি ক্রিকেটে দীর্ঘ সংস্করণ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে সাদা বলের ক্রিকেটে আরো মনোযোগ দিতে পারি।’
সীমিত ওভারের ক্রিকেটে নিজের সেরাটা দিতে চান তিনি, ‘পাকিস্তানের হয়ে খেলাই আমার চূড়ান্ত ইচ্ছা ও লক্ষ্য। টি-টুয়েন্টি বিশ্বকাপসহ আসন্ন চ্যালেঞ্জগুলোতে সামর্থ্য অনুযায়ী আমি নিজের সেরাটা দিতে চাই।

(13)

Exit mobile version