Site icon changetv.press

টেকনাফে রোহিঙ্গা স্বামী-স্ত্রী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত দলের সাথে সক্রিয়ভাবে জড়িত অভিযোগে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এতে তিন পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী ৩টি অস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজ,১২ রাউন্ড গুলির খোসা।

পুলিশ সুত্র জানায়, নিহত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা হচ্ছে, হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প সি-ব্লকের মৃত কাদের হোসাইনের পুত্র দিল মোহাম্মদ (৩২), তার স্ত্রী জাহেদা (২৭)।

শনিবার রাতে সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত দলের সাথে জড়িত জাহেদা ও দিল মোহাম্মদকে আটক করে। এরপর তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা আটককৃত আসামীদের ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ী গুলি বর্ষন করে।

এতে পুলিশের তিন সদস্য আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের গোলাগুলিতে আটক দুই আসামী গুলিবিদ্ধ হয়। এরপর তাদের দুই জনকে কক্সবাজার সদর হাসপাতালে  নেওয়া হয়। সেখানে পৌছানোর পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

(16)

Exit mobile version