Site icon changetv.press

টেকনাফে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

কক্সবাজার টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত।

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে নিহত ২ জন। জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার চালানের খবরে রাতে নাফ নদীর জোড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক কারবারীরা। আত্মরক্ষায় বিজিবিও গুলি চালায়। দু’পক্ষের চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিহত হয় রহিম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ী।

অন্যদিকে ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের মহেশখালী পাড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আজিজ নামে নিহত হয়েছে আর এক মাদক ব্যবসায়ী।

(5)

Exit mobile version