Site icon changetv.press

টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারী আটক

টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশন হলরোমে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংকালে লেফন্ট্যান্ট কমান্ডার মো. সোহেল রানা জানান, সোমবার বিকালে টেকনাফ কোস্টগার্ড জওয়ানেরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নাজির পাড়ায় ক্রেতা সেজে ইয়াবা উদ্ধার অভিযানে যায়। ইয়াবা বিক্রিকালে ধৃত ইমাম হোছন ও সাব্বিরসহ আইন-শৃঙ্খলা বাহিনীর লোক জানতে পেরে কামড় দিয়ে হামলার পর পালিয়ে যায়। এ সময় কোস্টগার্ডের দুই জওয়ান আহত হয়।

কোস্টগার্ড সদস্যদের ওপর হামলার খবর পেয়ে অতিরিক্ত ফোর্স দিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়ার মৃত আব্দুল মোনাফের ছেলে ইমাম হোসেন (৩৫) ও মো. আইয়ুবের ছেলে হারুনকে (২৪) আটক করে। এই ঘটনায় ইয়াবার প্রকৃত মালিক সাবরাং পেন্ডল পাড়ার সাব্বির আহমদকে পলাতক আসামি করে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এদিকে, ধৃতরা নিজেদের বাংলাদেশি পরিচয় দিয়ে বসত-বাড়ি করে বসবাস করলেও মূলতঃ তারা রোহিঙ্গা নাগরিক বলে এলাকাবাসী জানান। এখনো তাদের রোহিঙ্গা আত্মীয় ওই এলাকায় বসবাস করে মাদক চোরাচালান করে আসছে বলে জানা গেছে।

 

(7)

Exit mobile version