Site icon changetv.press

টিকা নিলে আধাঘণ্টা যৌনপল্লীতে কাটানো যাবে!

অস্ট্রিয়ার ভিয়েনা শহরের ফান পালাস্ট যৌনপল্লীতে করোনা টিকা নিলে পছন্দের যৌনকর্মীর সঙ্গে বিনামূল্যে আধাঘণ্টা সময় কাটানো যাবে। টিকা নিয়ে সচেতনতা বাড়াতে এ ঘোষণা দেয়া হয়েছে।

টিকা নিয়ে অস্ট্রিয়ার সরকারের কঠোর নীতি গ্রহণের পরেও নাগরিকরা সচেতন না হওয়ায় এমন অদ্ভুত ঘোষণা দেয়া হয়েছে। এর আগে সরকারিভাবে বলা হয়, দুই ডোজ করোনা টিকা থাকলে রেস্তোরাঁ, হোটেল বা বড় কোনো অনুষ্ঠানে যেতে পারবেন নাগরিকরা। কিন্তু এরপরেও সচেতনতা না আসায় যৌনপল্লীতে গ্রাহকের সংখ্যা কমে গেছে। ফান পালাস্টের এক কর্মী জানান, যৌনপল্লীতে এখন ৫০ শতাংশ গ্রাহক আসছেন।

(0)

Exit mobile version