Site icon changetv.press

টিকটক ভিডিও বানাতে গিয়ে নদীতে নিখোঁজ কিশোর

টিকটক ভিডিও বানাতে গিয়ে শুক্রবার (১২ জুলাই) সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন সুরমা নদীতে ঝাঁপ দিয়ে  নিখোঁজ হলেন আবদুস সামাদ নামের দশম শ্রেণির এক ছাত্র।  

জানা যায়, নিখোঁজ আবদুস সামাদ নগরের বাগবাড়িতে পরিবারের সঙ্গে থাকতো। নদীতে ঝাঁপ দেওয়ার পর তীরে ফিরে আসা অপর কিশোর মিলন এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ভিডিও ধারণ করছিল আরেক কিশোর অভি। এরা প্রত্যেকেই নগরীর আলাদা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

চিকিৎসাধীন মিলন ও তার বন্ধু অভি জানান, এদিন তারা তিনজনে বাগবাড়ি জামে মসজিদে আসরের নামাজ পড়ে সেতু থেকে স্লো মোশনে নদীতে পড়ার ভিডিও ধারণের জন্য বাজি ধরেন।

অভি জানায়, দুই বন্ধু তার কাছে মোবাইল রেখে নদীতে ঝাঁপ দেয়। এরমধ্যে মিলন সাঁতার কেটে তীরে আসতে পারলেও সামাদ নদীতে তলিয়ে যায়।

(10)

Exit mobile version