Site icon changetv.press

ঝিনাইদহে প্রথম ২ করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহের সদর ও কালীগঞ্জ উপজেলায় দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আক্রান্ত দুজনের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯টি নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে। সদর উপজেলার এক নারী ও কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের এক পুরুষ আক্রান্ত হয়েছেন। প্রশাসনকে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি যেন লকডাউন করা হয়।’

এ প্রসঙ্গে সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের চিকিৎসক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বলেন, ‘সারা দেশে যেভাবে করোনা রোগী শনাক্ত হচ্ছে, তাতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় না রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’

(18)

Exit mobile version