Site icon changetv.press

ঝলমলে দিন আনার গান ‘সুদিন’

জাতীয় অথবা ব্যক্তিগত পর্যায়ে ব্যর্থতার কারণে হতাশ হয়ে যান অনেকে। সেই হতাশ বা সংগ্রামী মানুষটির জীবনকে অনুপ্রেরণায় রাঙাতে আমিরুল মোমেনীন মানিক মালয়েশিয়ার ট্রুএনস্ গানের দলকে সঙ্গে নিয়ে প্রকাশ করলেন নতুন গান ‘সুদিন’। বিশ্বাসী মানুষের নেই তো কোন ভয়/বসন্ত আসবেই,ধৈর্যের সিঁড়ি বেয়ে জয়…শিরোনামের গানটির ভিজ্যুয়ালাইজেশন করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশনে । আমিরুল মোমেনীন মানিকের কথা ও সুরের গানের ভিডিও পরিচালনা করেছেন সুখ্যাত তরুণ চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ। মানসের সিংহ এর শব্দগ্রহণে এটির সাউন্ড ডিজাইন করেছেন একাত্ম রহমান।

দেশীয় ঐতিহ্যকে বিদেশের বুকে তুলে ধরতে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা গড়ে তুলেছেন ট্রুএনস্ নামের একটি সাংস্কৃতিক গ্রুপ । সুদিন গানে ট্রুএনস্ অংশগ্রহণ করায় নতুন একটি মাত্রাও তৈরী হয়েছে । ট্রুএনস্ এর প্রতিষ্ঠাতা আরাফাত রহমান, এনামুল হক ও খান নজরুল ইসলামও অংশ নিয়েছেন ভিডিওতে।

এ প্রসঙ্গে আরাফাত রহমান বলেন, ‘আমিরুল মোমেনীন মানিকের সঙ্গে গাইতে পেরে আমরা আনন্দিত। মানিক ভাই বাংলাদেশের জীবনমুখী গানের প্রতিনিধিত্বকারী গায়ক। এই গানের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশের মানুষের একটি যোগসূত্র স্থাপিত হয়েছে। পাশাপাশি গানটিতে ইংলিশ লিরিক থাকায় মালয়েশিয়ানরাও এটি গ্রহণ করবেন বলে আমাদের বিশ্বাস।’

মিউজিক্যাল ফিল্মটির পরিচালক জাফর ফিরোজ বলেন, ‘সুদিন নির্মাণের অভিজ্ঞতা অসাধারণ। ভবিষ্যতে এরকম প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সুদিন…মানিক youtube.com/manikmusic ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।
গানের লিংক:
https://www.youtube.com/watch?v=2mbtbH-bHCo

(87)

Exit mobile version