Site icon changetv.press

জো বাইডেন ও কমলা হ্যারিসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।

রোববার পাঠানো এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন।

জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস প্রথম মহিলা ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা।

(0)

Exit mobile version