Site icon changetv.press

জেলে আমার বাথরুমে গোপন ক্যামেরা বসানো হয়েছিল: মরিয়ম নওয়াজ

পাকিস্তানের প্রধান বিরোধীদল ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ দুর্নীতির মামলায় জেলে থাকার সময় তার বাথরুমে গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন। বিবিসি উর্দু’কে দেয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ এই গুরুতর অভিযোগ করেন।

চৌধুরী সুগার মিল মামলায় গত বছর গ্রেফতার হয়েছিলেন মরিয়ম। গ্রেফতারের পর তিনি কী কী ঝামেলার মুখোমুখি হয়েছিলেন সে কথা প্রসঙ্গে মরিয়ম জানান, কারাগারে তার সঙ্গে অত্যন্ত অন্যায় আচরণ করা হয়েছিল।

তিনি বলেন, সরকারের করা মামলায় দু’বার জেলে গেছেন তিনি। সেখানে তিনি কেমন ব্যবহার পেয়েছেন, তা যদি তিনি বলেন, তাহলে সরকারের মুখ দেখানোর সাহস থাকবে না।

মরিয়ম জানান, পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ব্যাপারে তার দল খোলা মনের অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘সেনাবাহিনী আমার প্রতিষ্ঠান। আমরা অবশ্যই কথা বলব। কিন্তু তা সংবিধানের মধ্যে হতে হবে।’

মরিয়ম বলেন, তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরোধী নন। কিন্তু গোপনে কোনো আলোচনা হবে না।

(0)

Exit mobile version