Site icon changetv.press

জিতে গেল বাংলাদেশ !

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ১৪৮ রানে গুটিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাত উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। একই সঙ্গে ক্যারিবীয়দের বিপক্ষে সহজেই সিরিজ জিতলো তামিম ইকবালের বাংলাদেশ।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটে ফেরায় স্বস্তি নেমে এসেছে টাইগার সমর্থকদের মনে। মাঠে নেমে এর প্রতিদানও তিনি দিয়েছেন।

দীর্ঘদিন পর মাঠে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটের রাজসিক প্রত্যাবর্তন হয় সাকিবের। এছাড়াও আজ সিরিজ নির্ধারণী ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ওয়ানডেতে নিয়েছেন ২ উইকেট।

সাকিবের এই দুর্দান্ত ফেরার মাঝে সামনে আরেকটি অস্বস্তির খবর। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে সম্ভবত থাকছেন না সাকিব। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে কিউইদের বিপক্ষে খেলতে চান না তিনি।

চলতি বছরের ১৩ মার্চ শুরু নিউজিল্যান্ড সিরিজ। সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। কোয়ারেন্টাইনের কথা মাথায় রেখে ২২ ফেব্রুয়ারি দল পাঠিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।

বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, সাকিবের কাছ থেকে এখনো অফিসিয়াল কোনো চিঠি পাইনি আমরা। সে ছুটি চেয়ে আবেদন করলে বিষয়টি নিয়ে আমরা ভেবে দেখব। সেটির আগে নিউজিল্যান্ড সফরে সাকিবের না থাকার ব্যাপারে কোন মন্তব্য করা ঠিক হবে না।

(0)

Exit mobile version