Site icon changetv.press

জাহাঙ্গীরনগরে আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনে মুখোমুখি সংঘর্ষে ৩ সাংবাদিকসহ ১৫ জন আহত।

দুপুরের দিকে মুখোমুখি ছিল আন্দোলনকারী ও ভিসিপন্থি শিক্ষকরা। এরপর ভিসির বাস ভবনের সামনে ছাত্রলীগ মিছিল নিয়ে আসলে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ-মারামারির ঘটনা ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা দ্রুত ভিসির পদত্যাগ দাবি করেন, অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণা দেবে বলে হুশিয়ারী দেন।

উল্লেখ্য, গতকাল রাত থেকেই আন্দোলনকারীরা অবরোধ করেন ভিসি’র বাসভবন। সকাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন তারা। ১১টার পর উপাচার্যকে বাসভবন থেকে বের করে আনতে যান, তার মতাদর্শের শিক্ষকরা। এসময় দু’পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়। চলে তর্ক-বিতর্ক। এবং এক সময় সংঘর্ষে রুপ নেয়।

(13)

Exit mobile version