Site icon changetv.press

জামিন পেলেন মিন্নি

বরগুনার রিফাত হত্যা মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ আগস্ট)  তাকে জামিন দেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার( ২৯ আগস্ট) হাইকোর্টে অর্ধ শতাধিক আইনজীবী মিন্নির পক্ষে শুনানিতে অংশ নেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিফাত হত্যার আগে ও পরে ১৩ বার মামলার প্রধান আসামি নয়ন বন্ডের সঙ্গে কথা বলেছেন মিন্নি। আর আসামিপক্ষের আইনজীবীর মতে ঘটনা যাই হোক জামিন পেতে আইনগত বাধা নেই। পরে এক ঘণ্টা শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করে আদালত।

 ১৬ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য মিন্নিকে বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। রিফাত হত্যকাণ্ডে মিন্নির সম্পৃক্ততা পাওয়ায় ওইদিনই মিন্নিকে আলোচিত এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে মিন্নি কারাগারে ছিলেন। তার জামিনের জন্য একাধিকবার আবেদন করা হলেও জামিন মেলেনি। অবশেষে ১ মাস ১৩ দিন পর হাইকোর্টের আদেশে মিন্নির জামিন মিললো।

(11)

Exit mobile version