Site icon changetv.press

জামালপুরের সেই ডিসিকে ওএসডি করা হচ্ছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও চিত্র ছড়িয়ে পড়ার ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও চিত্র ছড়িয়ে পড়ার ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (২৪ আগস্ট) রাতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার দুটি ভিডিও চিত্র ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীরকে তার অফিস সহায়ক এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা যায়। পরদিন দুপুরে সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের ডেকে বিষয়টি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন জেলা প্রশাসক।

(60)

Exit mobile version