Site icon changetv.press

জানাজা নিয়ে ফাঁস হওয়া অডিওটি বানোয়াটঃ মুফতি ফয়জুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজার জনসমাগম নিয়ে একটি ফোনালাপ ভাইরাল হয়েছে। তবে এই ফোনালাপটি সম্পূর্ণ ভুয়া এবং ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
এ বিষয়ে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চেঞ্জ টিভিকে বলেন, আমরা চাই সকল মিডিয়া দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। আর এই নিউজে এরকম অসত্য, মিথ্যা, এমন অসততার পরিচয় দিয়েছেন ওই সাংবাদিক বন্ধু, যেটা আমি কখনো সময় টিভি থেকে আশা করিনি।
আর এই মিথ্যাচারের জন্যে, অসততার জন্যে,এবং এই নিউজটার জন্যে সময় টিভিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি তারা ক্ষমা না চায়,তাহলে এরকম সাংবাদিকদের কারেণ সময় টিভি বিশ্বাসযোগ্যতা হারাবে। বাংলাদেশের আলেম সমাজ প্রতিবাদের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান হেফাজতের এই নেতা।

(40)

Exit mobile version