Site icon changetv.press

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড.মশিউর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মশিউর রহমান। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন ড. মশিউর রহমান।

আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমােদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১১ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হয়েছে।

(0)

Exit mobile version