Site icon changetv.press

জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ করোনায় আক্রান্ত

জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষ ও তার স্ত্রী দুজনেই করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দু’জনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে বাফুফে সূত্র জানিয়েছে।

বুধবার (৫ আগস্ট) থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল টাঙ্গাইলের এ ফুটবলারের। আজ প্রথমদিন বাকি ১১ ফুটবলার বাফুফে ভবনে আসলে তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়। যাদের রিপোর্ট নেগেটিভ হবে কেবল তাদের নেয়া হবে গাজীপুরের সারা রিসোর্টে।

ক্যাম্পে ডাকা ৩৬ ফুটবলারের বাকিরা আগামী দুই দিন বাফুফে ভবনে রিপোর্ট করার কথা রয়েছে। রিপোর্ট করতে আসার পর সবারই করোনা পরীক্ষা করা হবে এবং তাদেরকে ক্যাম্পে ওঠানো হবে।

(0)

Exit mobile version