Site icon changetv.press

জর্ডান ও পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র

জর্ডান ও পশ্চিম তীর উপত্যকায় ইসরাইলের দখলদারিত্বকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের ঐকমত্যের সরকারকে চুক্তি করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ফিলিস্তিনি নেতাদের অনুরোধে আরব লীগের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে বসবেন। করোনা ভাইরাস মহামারির কারণে মুখোমুখি না বসে ভিডিও কনফারেন্সে এ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরব লীগের উপসচিব হোসাম জাকি বলেন, ইসরাইলের পরিকল্পনা মোকাবিলা করতে ফিলিস্তিনি নেতাদের কীভাবে রাজনৈতিক, আইনি ও অর্থনৈতিক সহায়তা দেওয়া যায়, বৈঠকে সেটা নিয়েই আলোচনা হবে।

(13)

Exit mobile version