জমজমাট আয়োজনে উদযাপিত হলো বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল এবং ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি. প্রেস এর প্রথম বর্ষপূর্তি । এই শুভক্ষণে এসে শুভেচ্ছা বিনিময় করেন সমাজের বিভিন্নস্তরের সুধি ও গুণীজনরা । সকাল ১১ টায় চেঞ্জ টিভি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয় এর প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় বিকেল ৪ টায় ।
প্রথম পর্বের উৎসবমুখর ও আনন্দঘন মুহূর্তে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ, চেঞ্জ টিভি.প্রেসের উপদেষ্টা সম্পাদক ড. সৈয়দ আনোয়ার হোসেন । কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি । এছাড়াও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক কাজী হায়াৎ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ইসমত কাদির গামা , বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক , সুপ্রীম কোর্টের আইনজীবী, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহমেদ , এভারেস্টবিজয়ী এম এ মুহিত , সাংবাদিক রকিব হোসেনসহ চেঞ্জ টিভি’র শুভানুধ্যায়ী, কলাকুশলী ও আমন্ত্রিত বিশেষ অতিথিরা উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান । আগত অতিথিরা চেঞ্জ টিভির সাফল্য ও মঙ্গল কামনা করেন ।
চেঞ্জ টিভির ২য় পর্বের আয়োজন সম্পন্ন হয় বিকেল ৪ টায় । সে সময় শুভেচ্ছা বিনিময় করেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শিহাব উদ্দিন, কণ্ঠশিল্পী শাহরিয়ার বাঁধন, সাংবাদিক-সংস্কৃতিকর্মী মঈনুদ্দীন বকুল, সংবাদকর্মী এমদাদুল হক কামরুল, চেঞ্জ টিভি’র লিগ্যাল এ্যাফেয়ার্স এডিটর এ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম, চেঞ্জ টিভি’র সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক, চেঞ্জ টিভি’র প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের সৌরভ, সংবাদ উপস্থাপক সুষ্মিতা রায় চৌধুরী, ফারজানা আক্তার, সামিরা সুমী, আরজে সাদিক ।
এ সময় সঙ্গীত পরিচালক মিঠু রোহান তাৎক্ষণিকভাবে চেঞ্জ টিভিকে নিয়ে নিজের রচিত গান গেয়ে শোনান। আর, সংবাদ উপস্থাপক আজহারুল ইসলাম রনি চেঞ্জ টিভি’কে উৎসর্গ করে আবৃত্তি করেন কবিতা ।
সিডনি প্রবাসী সাংবাদিক বেলাল হোসাইন তার প্রতিনিধির মাধ্যমে পাঠান ফুলেল শুভেচ্ছা। এছাড়া সমন্বিত সাংস্কৃতিক সংসদ, ফিউচার ব্রীজ ফাউন্ডেশন, টোটাল মিডিয়া সল্যুশনসহ আরও অনেক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান চেঞ্জ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান ।
এছাড়া ভারতে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান সাবেক রাষ্ট্রদূত, চেঞ্জ টিভি.প্রেস এর উপদেষ্টা এএফএম ইয়াহিয়া চৌধুরীও।
চেঞ্জ টিভি’র প্রতি মানুষের এই ভালোবাসায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান গণমাধ্যমটির প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন মানিক।
ভিডিও:
https://www.youtube.com/watch?v=gKKThr617O0&t=168s
(66)

