Site icon changetv.press

জন্মদিনের কেক কাটতে গিয়ে অভিনেত্রীর চুলে আগুন

জন্মদিন মানেই উৎসব। মোমবাতিতে ফুঁ দিয়ে কেক না কাটলে যেন জন্মদিনই মনে হয় না। বিশেষ দিনটিতে আপনজনদের নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে চান সবাই। মার্কিন অভিনেত্রী নিকোল রিচিও এর ব্যতিক্রম নন। তিনিও তার জন্মদিনে মোমবাতিতে ফুঁ দিয়ে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তখনই বাঁধে বিপত্তি। তার ৪০তম জন্মদিন স্মরণীয় হয়ে থাকবে।

মোমবাতিতে ফুঁ দেওয়ার সময় হঠাৎ রিচির চুলে আগুন লেগে যায়। আর এতে বেশ ঘাবড়ে যান তিনি। হাত দিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন। অল্পের মধ্যেই রক্ষা পেয়েছেন এই অভিনেত্রী। এই ঘটনায় পুরো আয়োজনের আনন্দ নিমিষেই ম্লান করে দেয়।

ইনস্টাগ্রামে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করে নিকোল লিখেছেন, ‘আচ্ছা… এখন পর্যন্ত ৪০।’ এরপরেই তিনি আগুনের ইমোজি দিয়েছেন।

ভিডিওতে দেখা যায়- রিচির ছবিযুক্ত একটি সুন্দর কেক রাখা ছিলো টেবিলে। জ্বলন্ত মোমবাতি দিয়ে সাজানো হয়েছিলো কেকের চারপাশ। কেক কাটার আগে সেই মোমবাতিতে ফুঁ দিতে গিয়েই বেকায়দায় পড়েন রিচি। চুলে আগুন ধরে যায় তার। আতঙ্কে চিৎকার করে ওঠেন অভিনেত্রী। আরেকটু হলে কাপড়েও আগুন লেগে যেত তার! নিকোল রিচির শেয়ার করা ওই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

(0)

Exit mobile version