Site icon changetv.press

জনপ্রিয় তামিল কমেডিয়ান অভিনেতা বদিবেল বালাজি আর নেই

ভারতের তামিল ভাষার টিভি ও চলচ্চিত্র অভিনেতা বদিবেল বালাজি আর নেই। তার বয়স হয়েছিল ৪৫ বছর। কমেডিয়ান হিসেবে বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হার্ট অ্যাটাক হওয়ার পর তার শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তাকে চেন্নাইয়ের একটি প্রসিদ্ধ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ দিন ধরে তিনি এটির চিকিৎসা নিচ্ছিলেন। আর্থিক সংকটের কারণে পরবর্তী সময়ে তাকে চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‘আধু ইধু এধু’ শোয়ে অংশ নিয়ে বিশেষ পরিচিত পান বদিবেল বালাজি। পরবর্তী সময়ে ‘কালাকা পোবারু ইয়ারু’ শোয়ের মাধ্যমে টিভিতে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। নয়নতারা অভিনীত ‘কোলামাবি কোকিলা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

(0)

Exit mobile version