Site icon changetv.press

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ !

অর্থের প্রলোভন ও হত্যার ভয় দেখিয়ে গাজীপুরের কালীগঞ্জে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে  একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল হাসানের বিরুদ্ধে।

গত ১৫ এপ্রিল রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নে এমন ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা একই ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের নুরুল ওহাবের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জানা যায়, ১৪ বছরের স্কুল পড়ুয়া মেয়েকে অর্থের প্রলোভন ও হত্যায় ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরেই জোরর্পূবক ধর্ষণ করে আসছে নুরুল হাসান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ একেএম মিজানুল হক বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি। তবে অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিকটিম বলেন, এক বছর পূর্বে নুরুল হাসান কথা আছে বলে আমাকে তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে আমার মুখে কাপড় দিয়ে বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর আমি কান্নাকাটি করলে ঘটনাটি কাউকে জানালে হাসানের বোন নীলাকে যেভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় সেইভাবে আমাকেসহ আমার পরিবারের সবাইকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় সে।

পরিবার জানায়, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে বাহিরে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা লম্পট নুরুল হাসান স্কুল পড়ুয়া মেয়েকে ঝাপটে ধরে টানা হেচড়া করে। তার চিৎকারে আমরা ঘর থেকে বের হলে ঘটনা প্রকাশ না করার হুমকি দিয়ে চলে যায় সে। এমনকি কারো নিকট ঘটনাটি প্রকাশ করলে এবং এ বিষয়ে কোনো মামলা করলে বাড়ি-ঘরসহ পুড়িয়ে মারার হুমকি দেয়।

(0)

Exit mobile version