Site icon changetv.press

ছাত্রলীগই বাংলাদেশকে জন্ম দিয়েছে: গোলাম রাব্বানী

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গতকাল শনিবার বিকেলে এক সম্মেলনে তিনি একথা বলেন। বলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগই বাংলাদেশকে জন্ম দিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
গোলাম রাব্বানি বলেন, আমরা সেই ছাত্রলীগ চাই, যেন বাবা-মা তার সন্তানকে নিয়ে গর্ব করে। আমরা সেই ছাত্রলীগ চাই, যেন মুরুব্বিরা দেখে আশীর্বাদ করে।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একসময় আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল। শেখ হাসিনার বিশ্বস্ত হাতে আবার প্রান ফিরে পেয়েছে এই সংগঠন। তিনিই সংগঠনে আশার আলো জুগিয়েছেন এবং সংগঠনে ইতিবাচক পরিবর্তন এনেছেন।

বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভনের উদ্বোধনে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

(26)

Exit mobile version