Site icon changetv.press

চেয়ারটা নিয়ে কেন এত যুদ্ধ? যা বললেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদের চেয়ারে বসা নিয়ে রীতিমতো যুদ্ধে নেমেছেন জায়েদ খান ও নিপুণ আক্তার। 

শুক্রবার শপথগ্রহণ করেন সাধারণ সম্পাদকের চেয়ারে জায়েদ খান।

এর দুদিন পরই গতকাল রোববার সন্ধ্যায় জায়েদের প্রতিপক্ষ চিত্রনায়িকা নিপুণ বসেন ওই চেয়ারে।

তার দাবি, জায়েদ ভুয়া কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন। এ রকম কোনো কাগজ আদালত থেকে দেওয়া হয়নি।

রোববার দুপুরে জায়েদের পক্ষে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

এ খবর শোনামাত্র এফডিসিতে ছুটে যান চিত্রনায়িকা নিপুণ। গিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসে পড়েন।

তবে চেয়ারে বসার জন্য এ লড়াই নয় বলে মন্তব্য করেছেন নিপুণ।

জায়েদ থেকে ফের নিপুণের চেয়ার দখলের পর প্রশ্ন ওঠে— কী এমন লোভনীয় এই চেয়ার যে এত যুদ্ধ করতে হবে?

জবাবে সাংবাদিকদের নিপুণ বলেন,‘চেয়ারটা নিয়ে কেন এত যুদ্ধ? আমি কিন্তু প্রথম থেকেই বলেছি, আমি এই চেয়ারটা নিয়ে যুদ্ধ করছি না। আমার যুদ্ধটা আসলে একজন অপশিল্পীর বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে। আমাকে বলা হয়েছিল, কোর্টের বারান্দায় বারান্দায় না ঘুরে আমি যেন অভিনয় করি। আমি এখনও কাজ করে যাচ্ছি। আমি খুব ভালো দুটি ব্যবসা চালাই। যখন আপনি আমাকে কোর্টে নিতে বাধ্য করেছেন, তখন আমি তো কোর্ট যাবই। আমি গিয়েছি এবং আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি।’

(0)

Exit mobile version