Site icon changetv.press

চেঞ্জ টিভির প্রতিনিধি শাহ জাহানকে প্রাণঢালা অভিনন্দন

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো সেখানে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র বার্ষিক নির্বাচন।

সাংবাদিকদের এই নির্বাচনে চেঞ্জ টিভির আমিরাত প্রতিনিধি মুহাম্মদ শাহজাহান প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় চেঞ্জ টিভি.প্রেসের পক্ষ থেকে রইলো প্রাণঢালা অভিনন্দন।

নির্বাচনে মোট ছয়টি পদে অংশগ্রহণ করে সভাপতি পদে এসএ টিভি প্রতিনিধি সিরাজুল হক, সিনিয়র সহ সভাপতি পদে এনটিভি প্রতিনিধি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকাল প্রতিনিধি কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক পদে খোলা কাগজ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও অর্থ সম্পাদক পদে নতুন ফেনী প্রতিনিধি মুহাম্মাদ ইছমাইল নির্বাচিত হন।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ সম্পাদক সনজিত কুমার শীল, সহ সম্পাদক মোদাচ্ছের শাহ, সহ সম্পাদক আবদুল আলীম সাইফুল, সহ সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন রণি, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক জুমন, প্রচার সম্পাদক চেঞ্জ টিভি আমিরাত প্রতিনিধি মুহাম্মদ শাহ জাহান, প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ বশিরুজ্জামান, দপ্তর সম্পাদক ইশতিয়াক আসিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ওসমান চৌধুরী এবং নির্বাহী সদস্য শিবলী আল সাদিক, সৈয়দ খুরশেদ আলম, শামসুল হক ও জাহিদ হোসেন মনোনিত হন।

চেঞ্জ টিভির আমিরাত প্রতিনিধি মুহাম্মদ শাহ জাহানসহ অন্যান্য সকল পদে যারা নির্বাচিত, তাদের সকলের প্রতি রইলো চেঞ্জ টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

(143)

Exit mobile version